শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩ মাঘ, ১৪৩২

কুমিল্লা'য় আহত শিবির কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান শিবির সভাপতি

কুমিল্লা জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ২২:১০

শেয়ার

কুমিল্লা'য় আহত শিবির কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

কুমিল্লা'য় আমীরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে শিবির কর্মীদের ওপর হামলা,আহত-৮

কুমিল্লা চৌদ্দগ্রাম-১১ সংসদীয় আসনে এগার দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে জামায়াত-শিবির কর্মীদের ওপর হামলা চালায় বিএনপি প্রার্থী কামরুল হুদার সমর্থকরা। এতে গুরুতর আহত হন বিএনপি ও শিবিরের ৮ নেতা-কর্মী।

শনিবার(৩১ জানুয়ারী)বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহের এর সংসদীয় আসন চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশ শেষে দুপুর ২টায় জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে শিবির কর্মীদের ওপর কামরুল হুদা সমর্থিত ক্যাডাররা এ হামলা করছে বলে কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের মিডিয়া সেল থেকে জানায়।

এদিকে চৌদ্দগ্রামে শিবির কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অন্যথায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে বলে তিনি সতর্ক করেন।

কুমিল্লা মহানগরী শিবির সভাপতি হাসান আহমেদ জানান, চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সমাবেশ থেকে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৮জন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রাম এলাকায় পৌছলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের দেখে বিভিন্ন ধরণের উসকানিমূলক কথা বলতে থাকেন। এ সময় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।



আরও পড়ুন:

banner close
banner close