শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩ মাঘ, ১৪৩২

যাঁরা আল্লাহর আইনের পক্ষে নাই, সে দলগুলো শয়তানের দল: অধ্যপক মুজিবুর রহমান

জয়পুরহাট, প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ১৫:১৬

আপডেট: ৩১ জানুয়ারি, ২০২৬ ১৬:১২

শেয়ার

যাঁরা আল্লাহর আইনের পক্ষে নাই, সে দলগুলো শয়তানের দল: অধ্যপক মুজিবুর রহমান
ছবি: বাংলা এডিশন

সংসদীয় আসন ৩৫ জয়পুরহাট-০২ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন. আল্লাহ তাআলা কুরআন মাজিদ এ বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা কল্যাণের জন্য মানুষ'কে ডাকবে ভালো কাজের নির্দেশ দিবে' মন্দ কাজ থেকে বিরত রাখবে। যারা আল্লাহর আইন চালু করে তাঁদেরকে আল্লাহর দল বলা হয়। আর যারা আল্লাহর আইন চালু করে না যে নামেই হোক না কেন যারা আল্লাহর বিধান চালু করতে রাজি নয় সেই সমস্ত দলকে আল্লাহর পরিভাষায় শয়তানের দল হিসেবে আখ্যায়িত করেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট -০২ আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-০১ আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুই এবং এক আসনসহ বাংলাদেশের সব দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



আরও পড়ুন:

banner close
banner close