চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী জনতার ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার সকাল ১০টায় চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, নারী–পুরুষ, হিন্দু–মুসলিম, কৃষক–শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক–ছাত্র ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর, স্বনির্ভর ও উন্নত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ, যুবক ও নারীদের কারিগরি শিক্ষার প্রসার, কৃষকদের সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড স্থাপন এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার ঘোষণা দেন। পাশাপাশি পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কখাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়—অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। নূরুল ইসলাম বুলবুল মোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেন, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








