শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

নির্বাচনী সমাবেশে কুমিল্লায় আসছেন জামায়াতের আমীর

কুমিল্লা, প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ১৬:৪৬

শেয়ার

নির্বাচনী সমাবেশে কুমিল্লায় আসছেন জামায়াতের আমীর
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসমাবেশে কুমিল্লা'য় আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ জানান-আগামী ৩০ ও ৩১ জানুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। ৩১ জানুয়ারী কুমিল্লায় নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্য রাখার কথা থাকলেও কিন্তু সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সময় সূচি পরিবর্তিত হয়ে ৩০ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভা শুরু হবে। সেখানে আমীরে জামায়াত বেলা সাড়ে ১১টার দিকে বক্তব্য দেবেন। পরে বিকেল তিনটায় কুমিল্লার লাকসামে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যায় আসবেন কুমিল্লার টাউনহল মাঠে। সেখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু.মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, ভিপি মজিবুর রহমান।



আরও পড়ুন:

banner close
banner close