শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

অশুদ্ধ উচ্চারণে নির্বাচন বয়কটের ডাক পলাতক ছাত্রলীগের সেক্রেটারি শোভনের

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ১৫:১৮

শেয়ার

অশুদ্ধ উচ্চারণে নির্বাচন বয়কটের ডাক পলাতক ছাত্রলীগের সেক্রেটারি শোভনের
ছাত্রলীগ নেতা শোভন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন নিষিদ্ধ ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সেক্রেটারি শাহাদাৎ হোসেন শোভন ওরফে শুটার শোভন ৷ অশুদ্ধ উচ্চারণে দেয়া ভিডিও বার্তা দেখে ফেসবুক ইউজাররা হাস্যরসে ফেটে পড়েন৷

বুধবার অজ্ঞাত স্থান থেকে একাধিক মামলার আসামী শুটার শোভন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বয়কটের আহবান জানিয়ে তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন৷

শোভন সাবেক গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর অস্ত্রধারী ক্যাডার বাহিনীর সদস্য ছিলেন। তিনি জেলার বালু মহালগুলোর ইজারা নিয়ন্ত্রণ করতেন।

অশুদ্ধ উচ্চারণের জন্য শোভনের ওই ফেসবুক পোস্টে কয়েক হাজার হাহা রিয়েক্ট পড়ে। তিনি খেলাকে 'হেলা' এবং প্রত্যাখ্যানকে 'প্রত্যাহান' বলেছিলেন বার বার৷

ভিডিওতে শোভন বলেন, বাংলাদেশের এক নম্বর দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে দেশের চার নম্বর দল দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ওই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না৷

ভিডিও দেখে নেটিজেনরা ধারণা করছেন তিনি ইউরোপের কোন উন্নত দেশে অবস্থান করছেন।



আরও পড়ুন:

banner close
banner close