শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

সুনামগঞ্জে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬ ১৩:৩৫

শেয়ার

সুনামগঞ্জে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার ছেলে।

শনিবার বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, (শুক্রবার)সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করু



আরও পড়ুন:

banner close
banner close