সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে ‘না’ভোট দেয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামানিক গণভোটে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানান। তার এ বক্তব্যের পর মঞ্চের সামনে ও আশপাশে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এ সময় অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য থেমে যায়, তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর হিলটন প্রামানিক নিজের নিরাপত্তাহীনতা প্রকাশ করেন এবং বলেন, এটি তার বক্তব্য নয়, বরং তার দলের নেতা জিএম কাদের স্যারের কথা। তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ জানান, তিনি একটি মিটিংয়ে আছেন এবং মিটিং শেষ করে বিষয়টি নিয়ে কথা বলবেন।
বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী জানান, তিনি কোনো ধরনের রেকর্ড করেননি, তবে উপস্থিত সবাই তার বক্তব্য শুনেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারী মো. বুলবুল বলেন, জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিকের ‘না’ ভোটের আহ্বান নিয়ে উপস্থিত দর্শকরা আপত্তি জানিয়েছেন এবং এর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই ঘটনায় উল্লাপাড়া নির্বাচনী পরিবেশ কিছুটা উত্তপ্ত হলেও, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসন ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা রোধে আরো সতর্ক পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:








