শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে জুলাই শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ০৮:১৪

শেয়ার

তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে জুলাই শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাসিরনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ইমরানের পিতা ছোয়াব মিয়া।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পুইট্টা বীজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় আয়োজিত বিএনপির পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ঐ সমাবেশে যোগ দিতে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ছোয়াব মিয়া।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সমাবেশে অংশ নিতে আসা লোকজন ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা গ্রাম এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে রাখে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় সংঘটিত হয়েছে এবং সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।



আরও পড়ুন:

banner close
banner close