ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ব্রাহ্মণবাড়িয়া।
বুধবার বিকেলে র্যাবের একটি বিশেষ অভিযানে ঘটনার পর থেকে পলাতক থাকা মামলার ০১ নম্বর আসামিকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেফতারে তৎপর ছিল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) ব্ল্যাকার গ্রেপ্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবেরের ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছিল।
আরও পড়ুন:








