শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

নষ্ট ও ময়লাযুক্ত মরিচের মসলা প্রস্তুতের দায়ে, মসলা ব্যবসায়ী শরিফুলকে নগদ অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬ ২০:০২

আপডেট: ২১ জানুয়ারি, ২০২৬ ২০:০৩

শেয়ার

নষ্ট ও ময়লাযুক্ত মরিচের মসলা প্রস্তুতের দায়ে, মসলা ব্যবসায়ী শরিফুলকে নগদ অর্থদণ্ড
ছবি: নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা উৎপাদনের দায়ে মেসার্স রাইহান এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় অবস্থিত মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় নষ্ট ও ময়লাযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে শুকনো মরিচ ভাঙিয়ে মসলা প্রস্তুতের কার্যক্রম চলতে দেখা যায়। অভিযানে মসলা ব্যবসায়ী মো. শরিফুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স রাইহান এন্টারপ্রাইজের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। অভিযানে শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত ও বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রাইহান এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালতের নির্দেশে জব্দকৃত নষ্ট ও ময়লাযুক্ত শুকনো মরিচ ব্যবসায়ী শরিফুল ইসলামের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম কানসাট বাজারের ব্যবসায়ী একজন ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর মসলা প্রস্তুত করে বিক্রি ও বিএসটিআই অনুমোদন না থাকায় সাধারণ মানুষ বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘নোংরা ও নষ্ট মরিচ দিয়ে মসলা তৈরি হলে আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান হওয়া দরকার।’ আরেকজন সাধারণ ক্রেতা জানিয়েছেন, ‘আমরা বাজার থেকে মসলা কিনে রান্নায় ব্যবহার করি। যদি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তাহলে পুরো পরিবারের স্বাস্থ্য হুমকির মুখে পড়ে।’ আরেক ভোক্তা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এতে অসাধু ব্যবসায়ীরা সতর্ক হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনান, ‘মেসার্স রাইহান এন্টারপ্রাইজের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক শরিফুল ইসলাম অনেক প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতে পারি না। তবে প্রশাসনকে বলব, তারা যেন তাদের ব্যবসার দিকে খেয়াল রাখে।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া উৎপাদন করায় এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অনুমোদন ছাড়া এবং নোংরা পরিবেশে মসলা প্রস্তুত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মেসার্স রাইহান এন্টারপ্রাইজকে নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে বলেও তিনি জানান।



banner close
banner close