শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

চুয়াডাঙ্গা দুটি সংসদীয় আসনের পাঁচ মনোনয়নপত্র প্রত্যাহার

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ২১:১৫

শেয়ার

চুয়াডাঙ্গা দুটি সংসদীয় আসনের পাঁচ মনোনয়নপত্র প্রত্যাহার
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা দুটি সংসদীয় আসনের ৫টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনের ৩টি ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে ২টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে ।

চুয়াডাঙ্গা জেলা রির্টানিং কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের এনসিপির মোল্লা মোঃ ফারুক এহসান, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব এবং চুয়াডাঙ্গা-২ আসন থেকে এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নূর হাকিম মনোয়নপত্র প্রত্যাহার করেছেন । ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান সজীব চুয়াডাঙ্গা ১ ও ২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তার মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে তিনি, চুয়াডাঙ্গা-২ আসন থেকে ও মাওলানা জহুরুল ইসলাম আজিজি চুয়াডাঙ্গায়-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন।



banner close
banner close