ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা কমে গেছে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি বলেও জানান তিনি।
আরও পড়ুন:








