সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫:১০

শেয়ার

বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে শ্রমিকের লাশ উদ্ধার হয়। খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।

ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, খলিল মৃধা মানসিক ভারসম্যহীন থাকায় তার স্ত্রী রাহিমা বেগম তিন মেয়েসহ অন্যত্র থাকার কারণে তিনি (খলিল) মায়ের সঙ্গে থাকতেন। ঘটনার দিন সকালে খলিল তার মায়ের সঙ্গে কথা বলে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে স্থানীয় নিলুফা বেগম নামে এক নারী কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিলকে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।