শুক্রবার

৩০ অক্টোবর, ২০২৬ ১৫ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ; রুপপুরে পরীক্ষামূলক উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি সবার সাথেই ‘বেঈমানী’ আ. লীগের; নতুন শিকার কারা? ১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজ পড়ার অনুমতি দিলো না দিল্লির হাইকোর্ট ইরাকে শতভাগ বৃত্তিতে এমবিবিএস পড়বেন বাংলাদেশের শার্নিকা এবং সাদিয়া আগামীকাল শনিবার ঝিনাইদহে আসছেন ডা. শফিকুর রহমান পাবনা সদর উপজেলায় বজ্রপাতে একসঙ্গে ছয় জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি

শেরপুরে চার ইটভাটায় অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

শেরপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪০

শেয়ার

শেরপুরে চার ইটভাটায় অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ
ছবি: বাংলা এডিশন

শেরপুরে চারটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার চার মালিক হতে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানে সদরের বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুরের জিহান জিগজ্যাগ অটো ব্রিকস-০৫, ওই ইউনিয়নের মির্জাপুরের কান্দিপাড়া গ্রামের মেসার্স মুন ব্রিকস, শেরপুর পৌরসভার নৌহাটা মহল্লায় মেসার্স এ এইচ ব্রিকস ও পৌরসভার তাতালপুরের মেসার্স আর ইউ বি ব্রিকসকে ৩লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।