কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলার লালন শাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন ইন্সপেক্টর মুজহার ও এস আই কায়েম। নিহত দুজনই পাবনা জেলা পুলিশে কর্মরত ছিলেন।
বিষয়টি ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো দুইজন পুলিশ সদস্য। লালন শাহ ব্রিজ পার হওয়ার পর একটা কাভার্ড ভ্যান পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চাপা দিয়েছে। এতে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা পাবনা জেলায় কর্মরত ছিলেন। নিহত একজন ইন্সপেক্টর মুজহার, এবং অন্য পুলিশ সদস্যের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। লালন শাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








