মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

বগুড়ায় ডিউটিরত পুলিশ সদস্য থেকে ১০ রাউন্ড রাবার বুলেট নিখোঁজ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০৩

শেয়ার

বগুড়ায় ডিউটিরত পুলিশ সদস্য থেকে ১০ রাউন্ড রাবার বুলেট নিখোঁজ
ফাইল ছবি

বগুড়া সদর থানার ভেতরে পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট খোয়া গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে। রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে বুলেট গুলো খোয়া যাওয়ার ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজির পরও বুলেট গুলোর কোনো সন্ধান মেলেনি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলা এডিশনকে জানান, সদর থানায় খোয়া যাওয়া বুলেট গুলো উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আড়াইটার দিকে তিনি থানা এলাকা ত্যাগ করে সাতমাথা এলাকায় চা পান করতে যান। সে সময় তাঁর কাছে থাকা ১০ বুলেট নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

ভোররাতে দায়িত্ব হস্তান্তরের সময় পরবর্তী সেন্ট্রি কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি অবহিত করা হলে ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও বুলেটের কোনো হদিস পাওয়া যায়নি।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।



আরও পড়ুন:

banner close
banner close