শনিবার

২৫ এপ্রিল, ২০২৬ ১১ বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫৫

আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৩

শেয়ার

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আহম্মদ মোস্তফা এবং অনিক কান্তি দে। তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

জেলা পুলিশ সূত্র জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।



banner close
banner close