বৃহস্পতিবার

২২ জানুয়ারি, ২০২৬ ৯ মাঘ, ১৪৩২

মাদারীপুরে মুসলিম কিশোরীকে অপহরণের অভিযোগে হিন্দু তিন যুবক গ্রেপ্তার অপহৃত কিশোরী উদ্ধার

মাদারীপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ২১:৪৩

শেয়ার

মাদারীপুরে মুসলিম কিশোরীকে অপহরণের অভিযোগে হিন্দু তিন যুবক গ্রেপ্তার অপহৃত কিশোরী উদ্ধার
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে অপহরনের ১৪দিন পর ১৪ বছর বয়সের এক মুসলিম কিশোরীকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। এ সময় ওই অপহরন মামলার প্রধান আসামী সুব্রত হালদারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মাদারীপুরের ডাসার উপজেলা নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সঞ্জিত হালদারের ছেলে সুব্রত হালদার, গোবিন্দ হালদারের ছেলে প্রশান্ত হালদার ও লক্ষণ মধুর ছেলে নয়ন মধু। শুক্রবার দুপুরে থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেন।

মামলা ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার আলিনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের ১৪ বছরের কিশোরী মেয়েকে গত ২৮ নভেম্বর কালীগঞ্জ বাজার এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় হিন্দু ধর্মের যুবক সুব্রত হালদারসহ তিন যুবক। এ ঘটনায় ওই কিশোরী পরিবার বাদী হয়ে কালকিনি থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১১ ডিসেম্বর অভিযান চালিয়ে ঢাকার সাভার থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ অভিযানকালে মামলার মূল আসামী সুব্রত হালদারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে আসামীদেরকে মাদারীপুর আদালতে প্রেরন করে থানা পুলিশ। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, কিশোরীকে উদ্ধার শেষে মেডিকেল পরীক্ষার জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত সুব্রত হালদারসহ ৩ জনকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। আটক হওয়া তিনজনের বাড়ি ডাসারের চলবল গ্রামে।



আরও পড়ুন:

banner close
banner close