শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

কক্সবাজারে কৃষককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৩

শেয়ার

কক্সবাজারে কৃষককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পি এম খালীতে কৃষিজমির ধান ছাগল খেয়ে ফেলায় বিরোধের জেরে আলোচিত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৮-এর যৌথ আভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের নাম আব্দুল করিম। তিনি পি এম খালীর ছনখোলা উত্তর নয়াপাড়ার আব্দু ছালামের ছেলে।

এর আগে, গত ৩০ নভেম্বর ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকে বাকবিতণ্ডার জেরে পিএমখালীর ছনখোলা এলাকায় মোহাম্মদ শরীফকে গুলি করে পালিয়ে যায় আব্দুল করিম। পরে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আব্দুল করিমকে প্রধান আসামি করে দুই ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।



banner close
banner close