মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

বগুড়ায় বেদে পল্লীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে নিহত এক

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১৩:০০

শেয়ার

বগুড়ায় বেদে পল্লীতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে নিহত এক
ছবি: বাংলা এডিশন

বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদে পল্লীতে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন গাবতলী মডেল থানার (ওসি) আনিছুর রহমান।

পুলিশ জানায়, পরে বুধবার দিবাগত রাত ৩টা থেকে হামলার সূত্রপাত। আজ বৃহস্পতিবার সকালেও স্থানীয় বিশু নামের এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত বেদে পল্লিতে ঢুকে হামলা চালালে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাকিলের মৃত্যু হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান , রাতের শেষে কিছু লোকজনকে বেদে পল্লির দিকে যেতে দেখি। সকালে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় কয়েকজন পড়ে আছে। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠাই, কিন্তু শাকিল পথেই মারা যায়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তবে হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।



আরও পড়ুন:

banner close
banner close