সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

সিংগাইরে পাঁচ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আসিফ, সিংগাইর প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১১:১৬

আপডেট: ১১ ডিসেম্বর, ২০২৫ ১১:১৭

শেয়ার

সিংগাইরে পাঁচ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক। ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ মো. মাসুদ (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. মাজহারুল ইসলাম।