মধুখালী-বালিয়াকান্দি সড়কে দীর্ঘ ১৩ বছর পর নতুন করে বাস চলাচল শুরু হলেও মাত্র কয়েক মাসের মধ্যেই ফের বন্ধ হয়ে গেছে এই রুটের পরিবহন সেবা। যাত্রী সংকটের কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাস মালিকরা।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস।
বাস মালিক সমিতির একাধিক সদস্য জানান, প্রতিদিনই বাসগুলো নিয়ে যাত্রী স্বল্পতায় চলাচল করছিলো। ফলে পরিবহন খরচ উঠে না আসায় বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করতে হয়েছে। তাদের দাবি, যাত্রী না থাকলে রুটটি চালু রাখা অসম্ভব হয়ে পড়ে।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে স্কুল–কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীদের এখন অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে সময়, ভাড়া ও নিরাপত্তা সবদিক থেকেই ভোগান্তি বাড়ছে।
আরও পড়ুন:








