মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

এসএসসি পাশ ডাক্তার দেখছিলেন রোগী; হাতেনাতে ধরলেন ভোক্তা অধিকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৭:২৫

শেয়ার

এসএসসি পাশ ডাক্তার দেখছিলেন রোগী; হাতেনাতে ধরলেন ভোক্তা অধিকার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল বাজারে শিল্পী ফার্মেসির মালিক শ্রী মনিন্দ্র দেবনাথ ওরফে মণি ডাক্তার। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ। কোনো ধরণের চিকিৎসা সনদ ছাড়াই রোগী দেখেন। এমনকি সিরিয়াল কেটে রোগীদের পরামর্শ নিতে হয় মণি ডাক্তারের কাছে। তিনি রোগীদের অ্যান্টিবায়োটিকসহ প্রেসক্রিপশনে বিভিন্ন ওষুধ লিখে দেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়েন এই ভূয়া ডাক্তার৷ তার প্রতিষ্ঠান শিল্পী ফার্মেসিকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ন স্যাম্পল পাওয়া যায়। এসব আইন লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



banner close
banner close