মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

এনসিপির মনোনয়ন পাননি ‘এমপি প্রাথী’ ঘোষণা করা মুকুল

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৪

আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৬

শেয়ার

এনসিপির মনোনয়ন পাননি ‘এমপি প্রাথী’ ঘোষণা করা মুকুল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাই আসনে মনোনয়ন সংগ্রহ করে নিজেকে এমপি প্রার্থী ঘোষনা করা আসাদুল ইসলাম মুকুল কে মনোনয়ন দেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি৷

আজ বুধবার ১০ ডিসেম্বর ধামরাই আসনে ভোটের মাঠে প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের নাম ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন৷

জানা যায়, এ আসনে নিজের বলয় ধরে রাখতে দল থেকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করে পরিচালিত হত দলের কার্যক্রম৷ তাকে প্রার্থী না করায় দলের সিদ্ধান্ত না মেনে পদত্যাগের হুশিয়ারী দিয়েছে তার অনুসারী এক সিনিয়র নেতা৷ তাদের দাবি ধামরাইয়ে প্রথম থেকে দলীয় সকল কর্মসূচি আমরা পালন করেছি৷ তাই আমরা অন্য কাউ কে এ আসন থেকে মনোনয়ন মানি না৷

এদিকে দলের প্রার্থী ঘোষণা কে স্বাগত জানিয়ে একাধিক মনোনয়ন প্রত্যাশি৷ দলের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ কে শাপলা কলি কে জয়জুক্ত করতে কাজ করতে ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান৷

প্রসঙ্গত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মনোনয়ন ফরম ক্রয় করে ' এনসিপি প্রার্থী ঘোষণার আগেই নিজেকে 'এমপি প্রার্থী দাবি'ধামরাইল দলের ভেতরে ক্ষোভ শিরোনামে ৫ ডিসেম্বরে বাংলা এডিশনে সংবাদ প্রকাশিত হলে ধামরাই সহ আশে পাশে ব্যাপক সমালোচনার ঝড় উঠে৷

এ বিষয়ে বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পূর্বে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন (ঢাকা বিভাগ) সাইফুল্লাহ হায়দার এর সাথে যোগাযোগ করা হলে আসাদুল ইসলাম মুকুল কে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন৷



banner close
banner close