মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেতার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:৪৪

শেয়ার

ডাকাতি ও হত্যা মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেতার
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হত্যা ও ডাকাতি মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন প্রকাশ তোতা (২৮)কে ফেনী সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ২০০৯ সালের ১৬ মে চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলা ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আলাউদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক থেকে ফেনী জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

এমন তথ্যের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। ফেনী সদর থানাধীন চেওরিয়া এলাকায় অভিযান চালিয়ে মহদিয়া গ্রামের মৃত রবিউল হক প্রকাশ রফিকের ছেলে আলাউদ্দিন প্রকাশ তোতা–কে গ্রেফতার করা হয়।

র্যাব আরও জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন পলাতক থাকার বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে অবস্থান করছিল বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আলাউদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র্যাব-৭ বলছে, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় র্যাব সর্বদা সচেষ্ট।



banner close
banner close