রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

পাবনার ঈশ্বরদী দুইটি আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৮

শেয়ার

পাবনার ঈশ্বরদী দুইটি আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক ওই এলাকার লালু মালিথার ছেলে মোহাম্মদ জীৎ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে নামলে মোহাম্মদ জীৎ এর বাসা তল্লাশি চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরে অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।