মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ী,গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৩

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ী,গরু জব্দ
ছবি: সংগৃগীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ী, চাদর ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানার পাকা ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪৭ বোতল মদ জব্দ করে।

এদিকে বাখেরআলী ও জহুরপুরটেক বিওপির দু’টি পৃথক টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ২৮টি শাড়ী, ৩১টি চাদর এবং ২টি গরু জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং শাড়ী, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর আছে।”#



আরও পড়ুন:

banner close
banner close