ঢাকা জেলার কেরানীগঞ্জে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) এর বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদ্দাম হোসেন (৪১) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাশুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক এস.এম. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ সাদ্দাম হোসেন। তিনি বাঘাশুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। অভিযানকালে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানা, কেরানীগঞ্জ মডেল থানা ও চট্টগ্রামের বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৬, তারিখ-১০ ডিসেম্বর ২০২৫)। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন:








