মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

কুমিল্লা'য় জামিনে এসে সাক্ষীকে কোপালো হত্যা মামলার আসামী

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৯:০২

শেয়ার

কুমিল্লা'য় জামিনে এসে সাক্ষীকে কোপালো হত্যা মামলার আসামী
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের দীঘলগাও এলাকায় হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে কাউছার(৪০) নামের এক যুবক কে কুপিয়েছে।

মঙ্গলবার(৯ ডিসেম্বর) বিকাল ৫টায় আনন্দপুর রংধনু মার্কেট এলাকায় আবুল কাশেম এর পুত্র কাউছারের বাড়িতে গিয়ে কাউছারকে একা পেয়ে ধারালো রামদা দিয়ে কোপ দেয় একদল সন্ত্রাসী।

কুমিল্লা কোতয়ালী থানা সূত্রে জানা যায়, কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের প্রবাসী মুক্তার হোসনকে একই গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র ফিরোজ প্রকাশ কালা ফিরোজ, কালা ফিরোজের পুত্র ইউসূফ, আলী আশ্রাফের পুত্র সুমন, আহাজ উদ্দিনের পুত্র সকু, ইউসূফ আহম্মেদের পুত্র আলী হোসেনসহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা ২০২০সালে কুপিয়ে হত্যা করে। যাহার মামলা নং- জিআর ৮৩/২০। অত্র হত্যা মামলার প্রধান সাক্ষী আনন্দপুর গ্রামের আবুল কাশেমের পুত্র কাউছার(৪০)।

উপরোক্ত হত্যা মামলার সন্ত্রাসীরা কুমিল্লা কারাগারে দীর্ঘদিন কারাভোগ থেকে জামিনে বের হয়ে মঙ্গলবার বিকাল ৫টায় জেলার সদর উপজেলার আনন্দপুর রংধনু মার্কেট এলাকায় মুক্তার হোসেন হত্যা মামলার প্রধান সাক্ষী আবুল কাশেমের পুত্র কাউছার(৪০) কে তাহার বসত ঘরে একা পেয়ে ধারালে অস্ত্রের আঘাতে কালা ফিরোজ, ইউসূফ, সুমন,সকু ও আলী হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় কাউছারকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার জানান, কাউছারকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। কাউছারের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close