মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত দুই

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৪

শেয়ার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত দুই
ছবি: বাংলা এডিশন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাকের চালকসহ দুইজন নিহত এবং আহত হয়েছে একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে করে মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুই ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে যানচলাচল করে।

নিহতরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার ট্রাকচালক সোহেল (৩৫) এবং ট্রাকে থাকা হাস-মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা গ্রামের মৃত মালেক ভূইয়ার ছেলে আমিনুর ভূইয়া (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা বলেন, জামালপুর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (যাতে চাল, মুরগি ও হাঁস ছিল) সামনে থাকা কাভার্ড ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।



আরও পড়ুন:

banner close
banner close