মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৪:০১

শেয়ার

ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের শেখ বাড়ি ও মোল্লা বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকদ।

সংঘর্ষে আহত মো. তামজিদ মোল্লা, রাজু মোল্লা, বাবু মিয়া, বশির মিয়া, ফয়সাল মোল্লা, সাইফুল, শফিকুল ইসলাম, হযরত আলী, আব্দুর রহমান, ফখর উদ্দিন, শোয়েব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ফখর উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবীবা জুঁই বলেন, সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ১১ জন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুইটি টিম পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close