শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১১ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫২

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশ ছয় কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে৷

সোমবার আট ডিসেম্বর বিকেলে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভার দূর্গারামপুর এলাকা থেকে ওই তিনজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, খাদিজা বেগম, হালিমা বেগম ও জান্নাতুল নেছা।

এ সময় তাদের হেফাজতে থাকা ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত স্বাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ৷



banner close
banner close