সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুর রহমান স্থায়ীভাবে বহিষ্কার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৭

আপডেট: ৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৮

শেয়ার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুর রহমান স্থায়ীভাবে বহিষ্কার
ছবি: বাংলা এডিশন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং পটুয়াখালীএক আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে তাঁর প্রার্থীতাও।

সোমবার রাতে পটুয়াখালী পৌরসভাস্থ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)এর নির্দেশনা এবং আট ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আমেলার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানকে দলীয় পদ ও প্রার্থীতা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

একইসাথে তার স্থলে পটুয়াখালী জেলা শাখার সক্রিয় সদস্য আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালীএক আসনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।