বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

গাজীপুরে ঝুট গুদামে আগুন; এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৩

শেয়ার

গাজীপুরে ঝুট গুদামে আগুন; এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী কমিশনার মার্কেটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোরে আবু দাউদ নামে এক ঝুট ব্যবসায়ীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন বাড়তে থাকলে তার ফায়ার সার্ভিসে খবর দেন।

কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মানুন বলেন, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।



আরও পড়ুন:

banner close
banner close