সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

নরসিংদীতে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ০১:৫৮

শেয়ার

নরসিংদীতে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
সংগৃহীত ছবি

নরসিংদীর শীলমান্দিতে এন. আর নামের একটি স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে দশটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে, পলাশের আরো ২টি ইউনিট যোগ দেয়।

তিনি আরও জানান, প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অপরদিকে, আগুনে মিলটির তুলা ও সুতা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।