সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ এক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৭

শেয়ার

মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ এক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড
ছবি: বাংলা এডিশন

মোংলায় বিরল প্রজাতির তক্ষক সহ ১ পাচারকারীকে আটক করেছ কোস্ট গার্ড। আজ গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়।

মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন আজ (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।