বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

নির্বাচনের সাথে সংস্কার বাস্তবায়ন অঙ্গাঅঙ্গীভাবে জড়িত: জোনায়েদ সাকি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ২০:০৩

শেয়ার

নির্বাচনের সাথে সংস্কার বাস্তবায়ন অঙ্গাঅঙ্গীভাবে জড়িত: জোনায়েদ সাকি
ছবি: বাংলা এডিশন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ তৈরিতে কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বার বার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার।

তিনি আরও বলেন, নির্বাচনের সাথে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগোতে হবে।

এছাড়াও পতিত ফ্যাসিস্টরা দলের স্বার্থে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সদর আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।



আরও পড়ুন:

banner close
banner close