বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৭

শেয়ার

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আফ্রিকা লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন।

আমিনুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে দীর্ঘ ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপে নিজে ব্যবসা করতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথা লক্ষ্য করে ৬টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিজ সিদ্দিকীর চার ছেলে-মেয়ের মধ্যে আমিনুল মেজো। আমিনুল এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গোড়াইল গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ বলেন,তার মরদেহ এক সপ্তাহের মধ্যে দেশে আসবে।

এদিকে তাঁর মৃত্যুতে গোড়াইল গ্রামসহ পরিবারে চলছে শোকের মাতম।



আরও পড়ুন:

banner close
banner close