বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৫

শেয়ার

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে পড়ছে ঘন কুয়াশা। সেই সঙ্গে বেড়েছে শীতের তিব্রতা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে আবহাওয়ার পরিবর্তনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি শিশু-বৃদ্ধরা।

শনিবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অব্দি অনুভূত হচ্ছে ঠান্ডা।

শীতের তীব্রতা ও ঠান্ডার বাড়ায় জেলার বিভিন্ন শপিংমল ও ছোট বড় দোকানগুলোতে দিন রাত গরম কাপড় কেনার ভিড় বেড়েছে ক্রেতাদের। কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট, নছর উদ্দিন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তিন দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় শীত নিবারণের জন্য মানুষ ছুটছেন বিপণী বিতানগুলোতে। উচ্চবিত্ত মানুষ জন শপিং মলে ছুটলেও নিম্ন বিত্তবান মানুষের ভরসা পুরোনো কাপড় বিক্রির দোকানগুলো।



আরও পড়ুন:

banner close
banner close