বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কেরাণীগঞ্জে জুম্মার নামাজের ফাঁকে স্বর্ণের দোকানে লুট

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৮

শেয়ার

কেরাণীগঞ্জে জুম্মার নামাজের ফাঁকে স্বর্ণের দোকানে লুট
সংগৃহীত ছবি

কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি বাজারে জুম্মার নামাজের সময় স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ভাই ভাই জুয়েলার্স নামের দোকানটির দুটি তালা ভেঙে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দোকানের মালিক জমসের নামাজে গেলে সুযোগ বুঝে একটি মাইক্রোবাসে আসা চোর দল দ্রুত দোকানের সামনে গাড়ি থামায়। এরপর তালা ভেঙে দোকানে ঢুকে রেক থেকে ৮৮টি আংটি ও ২৫টি গলার চেইনসহ মূল্যবান স্বর্ণালংকার নিয়ে মুহূর্তেই পালিয়ে যায়।

জমসের বলেন, নামাজের মাঝপথে লোকজন দোকানের চুরির খবর দিলে তিনি ছুটে এসে দেখেন তালা ভাঙা এবং দোকানের ভেতর এলোমেলো। পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন।

থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।



আরও পড়ুন:

banner close
banner close