বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

বান্দরবানে চার ইটভাটা মালিককে আট লক্ষ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৯

শেয়ার

বান্দরবানে চার ইটভাটা মালিককে আট লক্ষ টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

বান্দরবানের লামায় পরিবেশের ক্ষতিসাধন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৪ ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিনের নেতৃত্বে লামার ফাইতং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটাসহ নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে লামা ফাইতং এলাকায় অবস্থিত এবিসি-২, বিবিএম, ৪এমবি ও এসএসবি ব্রিকফিল্ডের মালিককে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকালে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় লামার ফাইতংয়ের ৪ ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



আরও পড়ুন:

banner close
banner close