বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে প্রধান বাধা দুর্নীতি: ড. আযাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৪

শেয়ার

দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে প্রধান বাধা দুর্নীতি: ড. আযাদ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে প্রধান বাধা হলো দুর্নীতি।

তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির পথে সবচেয়ে বড় অন্তরায় হলো দুর্নীতি, লুটপাট, দুর্বৃত্তায়ন এবং প্রশাসনিক ব্যবস্থার অস্বচ্ছতা। এসব কারণে দেশকে তার প্রকৃত সম্ভাবনা থেকে বার বার পিছিয়ে দিচ্ছে।

তিনি শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয় জামায়াতের তৃণমূল কর্মী সমাবেশে এসব কথা বলেন।

ড. হামিদ আযাদ আরো বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। উন্নয়ন প্রকল্পে অনিয়ম, সরকারি-বেসরকারি খাতে স্বজনপ্রীতি, ঘুষ– এসবই রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

সমাবেশে ড. হামিদ আযাদ বিদেশ থেকে লবণ আমদানিরও তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের চক্রান্তের ফসল হলো এই আমদানি। তিনি অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান। পাশাপাশি লবণের সুষ্ঠু মজুত, পরিবহন ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে এ খাত আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন।

ইউনিয়ন সভাপতি আবু ছাদেকের সাভাপতিত্বে ও সেক্রেটারি রুস্তম হায়দারের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আমির আ স ম শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিম সহ বিভিন্ন স্থরের নেতারা।



আরও পড়ুন:

banner close
banner close