বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩১

শেয়ার

বগুড়ায় ‘জ্বিনের বাদশা’ গ্রেপ্তার
জ্বিনের বাদশা গ্রেপ্তার

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে “জ্বিনের বাদশা” পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত প্রতারক জ্বীনের বাদশা পরিচয়দানকারি মহিদুল ইসলাম জেলার সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামের মোজাম আকন্দের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম-২ জানান, গতকাল বৃহস্পতিবার বাদী অবসরপ্রাপ্ত আর্মি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মমিনুর রহমানের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে প্রতারক মহিদুল ইসলাম (৩৫)কে রাতে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কবিরাজী চিকিৎসা ও অলৌকিক ক্ষমতার ভান করে নিজেকে “জ্বিনের বাদশা” পরিচয়ে বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। তার প্রলোভনে পড়ে বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ০২টি কথিত হাড়, ০২টি সুরমাদানি, ০৩টি লাল কাপড়, ০১ বোতল আতর, ০২টি তাবিজ, ০৩ টুকরা সাদা কাপড়, ছোট-বড় ০৩টি তসবিহ, ০৫টি আগরবাতি ও কালো সুতা।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close