বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৯

শেয়ার

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন
ছবি: সংগৃহীত

‘চোর সন্দেহে’ দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া (২৫) নামক এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

এ ঘটনায় নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর একই গ্রামের উছমান আলীর ছেলে আরফান আলীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে বুড়দেও গ্রামের ইউনূসের জামার পকেট থেকে টাকা চুরি হয়। চোর সন্দেহে ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী জালালকে নদীতে একটি নৌকায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে আটক করে একই গ্রামের ইউনূস আলী ও তার সহোদর আরফান আলীসহ কয়েকজন। এরপর তাকে রশি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।

জিজ্ঞাসাবাদে দৃষ্টি প্রতিবন্ধী জালাল পুলিশকে জানায়, আমি ঘুমে ছিলাম। ইউনুস ও তার ছেলে আমাকে ঘুমের মধ্যে পেয়ে বেঁধে নিয়ে আসে। এরপর আমাকে গাছে ঝুলিয়ে নির্যাতন করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্যাতনের শিকার দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় এসে আমাকে অবগত করেন। তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরফান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



আরও পড়ুন:

banner close
banner close