বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

মানিকগঞ্জে মনোনয়ন বঞ্চিত বিএনপির দুই নেতার কর্মী-সমর্থকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৬

শেয়ার

মানিকগঞ্জে মনোনয়ন বঞ্চিত বিএনপির দুই নেতার কর্মী-সমর্থকদের মহাসড়ক অবরোধ
বাংলা এডিশন

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ দুই নেতার কর্মী-সমর্থকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু এবং জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) তোজাম্মেল হক তোজা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রচার-প্রচারণা, শোডাউনসহ নানা কর্মসূচি চালিয়ে তারা মনোনয়ন পাওয়ার আশা করেছিলেন।

তবে বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরকে মানিকগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে ক্ষোভে ফেটে পড়েন বাবলু ও তোজার অনুসারীরা। পরে তাদের শতাধিক কর্মী-সমর্থক মহাদেবপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বাবলুর অনুসারীরা ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’, ‘টাকা খেয়ে মনোনয়ন, মানিনা মানবো না’, ‘মানিকগঞ্জের অহংকার খন্দকার দেলোয়ার’, ‘দেলোয়ার কাকার স্মরণে ভয় করি না মরনে’—এমন স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে তোজাম্মেল হক তোজা এক সমাবেশে বলেন, “ঘিওর-দৌলতপুর-শিবালয়ের গণমানুষের পরামর্শক্রমে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবো। ধানের শীষের মনোনয়ন আমরা আদায় করেই ছাড়বো।”

পরে খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পর তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



আরও পড়ুন:

banner close
banner close