বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

আন্দোলনে ‘নেতৃত্ব দেওয়ায়’ শিক্ষক নেতাকে শোকজ এর পর বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৩১

আপডেট: ৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৪২

শেয়ার

আন্দোলনে ‘নেতৃত্ব দেওয়ায়’ শিক্ষক নেতাকে শোকজ এর পর বদলি
আন্দোলনে ‘নেতৃত্ব দেয়া' সহকারী শিক্ষক মাহবুব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমানকে বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাকে নওগাঁর রানীনগর উপজেলার ভাটকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, বিদ্যমান প্রশাসনিক কারণে মু. মাহবুবর রহমানকে নিজ বেতনস্কেলে নির্দেশক্রমে বদলি করা হলো। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া আরও ৪২ জন সহকারী শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এসব নোটিশ পাঠানো হয়। শোকজ পাওয়া চারজনের একজন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান- যিনি বদলির তালিকাতেও রয়েছেন।
প্রাথ‌মিক শিক্ষক দা‌বি বাস্তবায়ন প‌রিষ‌দের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান ব‌লেন, আলহামদুলিল্লাহ ! বদলী চাক‌রির অংশ তাই সহকারী শিক্ষক‌দের ১০ম গ্রেডের মর্যাদা প্রতি‌ষ্ঠিত না হওয়া পর্যন্ত আমা‌কে থামা‌তে পার‌বে না ইনশা আল্লাহ ।



আরও পড়ুন:

banner close
banner close