বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৬

শেয়ার

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার দৌলতপুরে রফিক নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত রফিক ইসলামের (৫৫) পচাভিটা গ্রামের বাসিন্দা। আহত রবজেল ফরাজি (৫২) ও ইউসুফ হোসেন (৫৫) একই গ্রামের বাসিন্দা। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, রফিক স্থানীয় চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে ৪/৫ জন ব্যক্তি সেখানে আসে। তাদের একজন পিস্তল বের করে রফিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

পালিয়ে যাওয়ার সময় চায়ের দোকানে থাকা কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আরও দুজন গুলিবিদ্ধ হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‌রফিককে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে দুজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close