সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

যশোরে সোনার বারসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

যশোরে সোনার বারসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি ১১ লাখ টাকার সোনাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন—ফরিদুল ইসলাম (২৮), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং মাহাফুজ আলম (৩১), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বিজিবি জানায়, তল্লাশির সময় তাদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার ওজন ১.১৬৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ঢাকার তাঁতিবাজারের চোরাকারবারিদের কাছ থেকে সোনাগুলো সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

তাদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সোনাসহ দুই যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।