ছবি: বাংলা এডিশন
পটুয়াখালীর সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনায় ২৫ লাখ টাকার জাটকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ট্রাকটি আটক করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ২৪ লক্ষ ৯৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫৭০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আরও পড়ুন:








