বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

খুলনায় ফের সন্ত্রাসীদের গুলি, যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ২৩:৪৯

শেয়ার

খুলনায় ফের সন্ত্রাসীদের গুলি, যুবক আহত
সংগৃহীত ছবি

খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর লবণচরা থানা এলাকায় কাজী সম্রাট নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আহত সম্রাট খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, রোববার বেলা ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুই ব্যক্তিকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হাসিব ও রাজন নামের ওই দুই ব্যক্তি একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়ে বের হচ্ছিলেন। তখন ওই হামলার শিকার হন।

রাতের ঘটনা নিয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সম্রাট। এ সময় মুখোশ পরা তিনজন একটি মোটরসাইকেলে করে এসে সম্রাটের হাতে গুলি এবং মাথায় পিস্তল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্তে তদন্ত প্রক্রিয়া চলমান।



banner close
banner close